ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ বায়ুদূষণে বছরে ৮৮ হাজারের বেশি মানুষ মারা যান : জাবির গবেষণা
  • খুলনায় মালিক-শ্রমিকদের ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার

    খুলনায় মালিক-শ্রমিকদের ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খুলনায় সড়ক-মহাসড়কে নছিমন, করিমনসহ বিভিন্ন অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার করেন খুলনা জেলা বাস-মিনিবাস-কোচ মালিক সমিতি ও বাস-মিনিবাস-কোচ মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা। কাল বুধবার থেকে খুলনার ১৮টি রুটে ওই ধর্মঘট আহ্বান করেছিল সংগঠন দুটি।

    খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে বৈঠকে পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুব হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলা বাস-মিনিবাস কোচ মালিক সমিতি ও বাস-মিনিবাস কোচ মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

    বৈঠক শেষে খুলনা জেলা বাস-মিনিবাস কোচ মালিক সমিতির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, মহাসড়কে নছিমন, করিমনসহ তিন চাকার যান চলাচল বন্ধ করার আশ্বাস দিয়েছে প্রশাসন। ওই আশ্বাসের পরিপ্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

    এর আগে গতকাল সোমবার সড়ক-মহাসড়কে নছিমন, করিমনসহ অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছিল সংগঠন দুটি।

    শ্রমিকনেতারা দাবি করেন, উচ্চ আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও খুলনা অঞ্চলের মহাসড়কগুলোতে তিন চাকার যানবাহন চলাচল করছে। এতে একদিকে সড়ক দুর্ঘটনা অনেক বেড়ে গেছে, অন্যদিকে বাসে যাত্রীর সংখ্যাও কমেছে। ফলে বিপাকে পড়তে হচ্ছে পরিবহনমালিক ও শ্রমিকদের। এ জন্য দুই সংগঠন একত্রে ধর্মঘটের ডাক দিয়েছিল।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ