ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • বুস্টার ডোজ উদযাপন সপ্তাহ ঘোষণা

    বুস্টার ডোজ উদযাপন সপ্তাহ ঘোষণা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চলতি বছরের ৪ থেকে ১০ জুন পর্যন্ত দেশব্যাপী করোনা টিকার বুস্টার ডোজ উদযাপন সপ্তাহ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে ১৮ বছর ও তদুর্ধ্ব সকলকে বুস্টার ডোজ গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

    এতে বলা হয়েছে, এই ক্যাম্পেইনের আওতায় ১৮ বছর ও তদুর্ধ্ব সকলে দ্বিতীয় ডোজ গ্রহণের ৪ মাস পার হলে তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন।

    এই সাতদিনের (৪ থেকে ১০ জুন) যেকোনো দিন আপনার নিকটবর্তী টিকাকেন্দ্রে গিয়ে ভ্যাকসিনের তৃতীয় বা বুস্টার ডোজ গ্রহণ করা যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসাথে কোভিড ভ্যাকসিন দেয়ার স্বাভাবিক কার্যক্রমও চলমান থাকবে।

    ফেসবুক পোস্টে আরও বলা হয়, সকল টিকাকেন্দ্রে সকাল ৯টা থেকে ভ্যাকসিন প্রদান করা শুরু হবে। ভ্যাকসিন গ্রহণের জন্য অবশ্যই টিকা কার্ড সঙ্গে নিয়ে যেতে হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ