ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ বায়ুদূষণে বছরে ৮৮ হাজারের বেশি মানুষ মারা যান : জাবির গবেষণা
  • হলুদ সাংবাদিকতা নয়, পজেটিভ সাংবাদিকতা করতে হবে: তথ্য সচিব 

    হলুদ সাংবাদিকতা নয়, পজেটিভ সাংবাদিকতা করতে হবে: তথ্য সচিব 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুষ্টিয়ায় সাংবাদিকদের মাঝে করোনাকালীন সহায়তা হিসেবে সাংবাদিক কল্যান ট্রাষ্ট থেকে ২১ লাখ  ৮০ হাজার টাকা প্রদান করা হয়েছে। ২৯ মে দুপুরে সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার আয়োজনে শহরের দিশা টাওয়ার অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের সচিব  মকবুল হোসেন। 

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএফইউজে- ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শারমিন আখতার, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন খান। 

    সাংবাদিক কল্যান ট্রাষ্ট্রের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদলের সভাপতিত্বে ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন , বিএফইউজে- বাংলাদেশ  ফেডারেল সাংবাদিক ইউনিয়নের  সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, ভারপ্রাপ্ত মহাসচিব মহসিন কাজী, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহামুদ হাসান। 

    দুুপুর ২ টায় অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে  ১১ জন সাংবাদিককে অনুদান বাবদ ৭ লাখ টাকা ও করোনাকালীন প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা বাবদ ১৪৮ জনকে ১৪ লাখ ৮০ হাজার টাকা  প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মকবুল হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সাংবাদিকদের উন্নয়নে কাজ করে চলেছেন। কল্যান ট্রাষ্ট্রের মাধ্যমে গণমাধ্যমকর্মীদের সহায়তা করা হচ্ছে। সাংবাদিকদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। হলুদ সাংবাদিকতা নয়, পজেটিভ সাংবাদিকতা করতে হবে। 

    রাষ্ট্রের চতুর্থ স্তম্ভকে পজেটিভ হতে হবে ও সাংবাদিকতার নিয়ম মেনে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, প্রত্যেক সাংবাদিককে কাঙাল হরিনাথ হতে হবে। কাঙাল হরিনাথের আদর্শ ধারণ করতে হবে। সাংবাদিকদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে তবে বঙ্গবন্ধু ও বাংলাদেশের প্রশ্নে সকলকে এক থাকতে হবে।  রবীন্দ্রনাথ, নজরুলকে হৃদয়ে রাখতে হবে আর বঙ্গবন্ধুকে রাখতে হবে মাথায় করে। যারা বঙ্গবন্ধুকে মানেনা তারা রাজাকার, দেশদ্রোহী।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ