ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • মোংলায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন

    মোংলায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বাধুনিক সব ব্যাংকিং পরিসেবা নিয়ে বাগেরহাটের মোংলায় আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের খুলনা জোনের ১৮তম উপ শাখার উদ্বোধন করা হয়েছে। এর মধ্য দিয়ে মোংলায় যাত্রা শুরু করেছে শরীয়াহ ভিত্তিক এ ব্যাংকটি।

    সোমবার (৩০ মে) বেলা ১২টার দিকে মোংলা পৌর শহরের খলিফা ট্রেড সেন্টারের দ্বিতীয় তলায় ফিতা কেটে ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

    আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক লিমিটেড’র মোংলা শাখার এফএভিপি ও ব্যবস্থাপক মোঃ মাসুম বিল্লাহ'র সভাপতিত্বে আল আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড’র খুলনা জোনাল অফিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জোনাল হেড মোঃ মজিবর রহমান প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন।

    অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক লিঃ মোংলা শাখার এফএভিপি ও ব্যবস্থাপক মোঃ মাসুম বিল্লাহ।

    উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মোংলা পৌর আ'লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, মোংলা পৌর আ'লীগের সাবেক সভাপতি ও সাবেক মোংলা পোর্ট পৌরসভার চেয়ারম্যান আলহাজ্ব শেখ আঃ সালাম, মোংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, বিশিষ্ট শিল্পপতি হারুন- অর-রশিদ প্রমুখ।

    প্রধান অতিথির বক্তব্যে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক লিঃ খুলনা জোনাল অফিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জোনাল হেড মোঃ মজিবর রহমান বলেন, শুধু আর্থিক লাভের জন্য এ ব্যাংক প্রতিষ্ঠিত হয়নি। মানুষকে সুদের ভয়াবহতা থেকে রক্ষা করার মহান উদ্দেশ্য নিয়ে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। তিনি নতুন শাখাসহ ব্যাংকের সকল শাখায় শরীয়াহ্ সম্মতভাবে সর্বোচ্চ গ্রাহকসেবার নিশ্চয়তা দেন। 

    তিনি আরো বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হালালভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব। দেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থা এরই মধ্যে তা প্রমাণে সফল হয়েছে। সর্বাধুনিক সকল ব্যাংকিং পরিষেবা নিয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এই এলাকার উন্নয়নে সহযোগী হবে, ইনশাহ-আল্লাহ।

    সারাদেশের ন্যায় মোংলা শাখায় শরিয়াহ সম্মতভাবে সর্বোচ্চ গ্রাহকসেবার নিশ্চয়তা দিয়ে তিনি বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জনগন যেখানে ব্যাংকিং সেবা থেকে বঞ্চিত সেখানে এ ব্যাংকের শাখা স্থাপন করা হবে।

    আল আরাফাহ্ ইসলামী ব্যাংক মোংলার আর্থসামাজিক অবস্থার উন্নয়নে ভুমিকা রাখবে এমন আশাবাদ ব্যক্ত করে বক্তারা এ ব্যাংকের পাশে থাকার প্রত্যয় ব্যাক্ত করেন।

    এছাড়া অনুষ্ঠানে সাংবাদিক মোঃ জাহিদুল ইসলাম খাঁন, বাপা নেতা সাংবাদিক হাছিব সরদার, আলী আজীম ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক গ্রাহক-শুভানুধ্যায়ীর সমাগম ঘটে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ