ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • পারিবারিক কলহে বিষপান ২ জনের মৃত্যু

    পারিবারিক কলহে বিষপান ২ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলার জাতুকর্ণপাড়া গ্রামে মোবারক মিয়া (৫৫) নামের এক বৃদ্ধ বিষপানে আত্মহত্যা করেছেন। তিনি ওই গ্রামের মনফর উল্লার পুত্র।

    জানা যায়, শনিবার (২৮ মে) দুপুরে পারিবারিক কলহের জের ধরে তিনি বিষপান করেন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।

    অন্যদিকে একই উপজেলার ইকরাম গ্রামে জাকির হোসেন (২৫) নামের এক যুবক একই কারণে বিষাক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থা মধ্যরাতে মারা যায়। সে ওই গ্রামের গোলাম হোসেনের পুত্র।

    খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ নিহতদের সুরতহাল তৈরি করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে তাদের পরিবারের কাছে মৃত্যুর কারণ সম্পর্কে জানতে চাইলে তারা সে বিষয়ে তথ্য দিতে নারাজ।

    হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুর্তজা জানান, ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া সঠিক ভাবে কিছুই বলা উচিত হবে না।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ