ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • পাশে কেউ ধূমপান করলে কি ক্ষতি হয়?

    পাশে কেউ ধূমপান করলে কি ক্ষতি হয়?
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাশের কোন মানুষ ধূমপান করেন তখন অজান্তেই সেই ধোঁয়া ঢুকে যায় পার্শ্ববর্তী মানুষের দেহেও। এতে শুধু তামাকের ধোঁয়া নয়, থাকে আরও প্রায় ৭০০০ রকমের বিষাক্ত পদার্থ, যেগুলি বাড়িয়ে দিতে পারে ক্যানসার তৈরির আশঙ্কা। কাজেই এই ধরনের পরোক্ষ ধূমপান প্রত্যক্ষ ধূমপানের থেকেও বেশি ক্ষতিকর বলে মনে করেন বিশেষজ্ঞদের একাংশ।

    ১। পরোক্ষ ধূমপানে হৃদ্‌রোগের আশঙ্কা ২৫ থেকে ৩০ শতাংশ বৃদ্ধি পায়, স্ট্রোকের আশঙ্কা বাড়ে প্রায় ৩০ শতাংশ।

    ২। যারা নিজেরা ধূমপান করেন না তাদের ক্ষেত্রে এই ধরনের পরোক্ষ ধূমপান ফুসফুসের ক্যানসারের আশঙ্কা বাড়িয়ে দিতে পারে প্রায় ২০ থেকে ৩০ শতাংশ। বাড়িয়ে দেয় সাইনাস, গলা কিংবা পেটের ক্যানসারের আশঙ্কাও।

    ৩। শিশুদের ক্ষেত্রে বেড়ে যায় লিম্ফোমা, লিউকিমিয়া ও মস্তিষ্কের ক্যানসারের ঝুঁকি।

    ৪। পরোক্ষ ধূমপানে বাড়ে সাইনুসাইটিস, হাঁপানি ও বুকের সংক্রমণের আশঙ্কাও।

    ৫। অন্তঃসত্ত্বা নারীদের ক্ষেত্রে পরোক্ষ ধূমপান ভ্রূণের আকস্মিক মৃত্যুর কারণ হতে পারে। ডেকে আনতে পারে অনিচ্ছাকৃত গর্ভপাতও।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ