ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • ঝড়ে ইউএনওর গাড়ির ওপর ভেঙে পড়ল গাছ

    ঝড়ে ইউএনওর গাড়ির ওপর ভেঙে পড়ল গাছ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাগেরহাটে শরণখোলায় আচমকা ঝড়ে একটি চাম্বল গাছ ভেঙে পড়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর ই আলম ছিদ্দিকীর গাড়ির ওপর।

    শনিবার (২৮ মে) দুপুরে শরণখোলা রাজৈর গ্রামের একটি পুড়ে যাওয়া ঘর দেখে ফেরার পথে কাশেমুল উলুম কওমী মাদরাসা এলাকায় পৌঁছালে গাড়ির ওপর গাছটি পড়ে।

    এ সময় গাড়িতে শরণখোলার ইউএনও নুর ই আলম সিদ্দিকী, দু’জন আনসার সদস্য ও উপজেলা প্রশাসনের একজন স্টাফ ছিলেন। গাছ পড়ায় গাড়ির ব্যাপক ক্ষতি হলেও অক্ষত রয়েছেন গাড়ির ভেতরে থাকা সবাই। ইউএনওকে বহনকারী গাড়িটি উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) ছিল।

    এদিকে, শুক্রবার বিকেল ও শনিবার দুপুরের ঝড়ে উপজেলার বেশকিছু বাড়িঘর বিধ্বস্ত হয়েছে এবং অসংখ্য গাছপালা ভাঙার খবর পাওয়া গেছে।

    ইউএনও নুর ই আলম সিদ্দিকী বলেন, রাজৈর থেকে ফিরছিলাম। আমাদের গাড়ি কাশেমুল উলুম কওমী মাদরাসা এলাকায় আসলে একটি চাম্বল গাছ গাড়ির ওপর ভেঙে পড়ে। গাড়ির ক্ষতি হলেও আমাদের শরীরে আঘাত লাগেনি।

    তিনি আরও বলেন, দু’দিনের কালবৈশাখী ঝড়ে শরণখোলা উপজেলার বেশকিছু বাড়িঘর বিধ্বস্ত হওয়ার খবর পেয়েছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ চলছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ