ঢাকা সোমবার, ১৮ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • আলোচিত ডিডাব্লিউএফ নার্সিং কলেজের দুর্নীতি তদন্তের নির্দেশ আদালতের  নতুন পে-স্কেল কার্যকরের নীতিগত সিদ্ধান্ত, ১ জুলাই থেকে কার্যকর বরখাস্ত হলেন ববির শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বরিশালে সড়কের পাশে বসবে না পশুর হাট বরিশালে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, বেড়েই চলছে রোগী বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি বাসুদেব, সাধারণ সম্পাদক শিশির  দেশে উচ্চ রক্তচাপের রোগী আড়াই কোটি, নিয়ন্ত্রণে একগুচ্ছ পরামর্শ বরগুনায় জেলের বড়শিতে ধরা পড়ল ধূসর ডলফিন বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক তাসনিমের বাবার ইন্তেকাল ফেসবুকে এমপিকে নিয়ে কটূক্তির অভিযোগে নিলয় পারভেজ গ্রেফতার
  • শহীদ মিনারের পথে আবদুল গাফফার চৌধুরীর মরদেহ

    শহীদ মিনারের পথে আবদুল গাফফার চৌধুরীর মরদেহ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অমর একুশের গানের রচয়িতা দেশ বরেণ্য সাংবাদিক, কলাম লেখক ও গীতিকার আবদুল গাফফার চৌধুরীর মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা দিয়েছে। শনিবার (২৮ মে) বেলা ১১ টা ৫৫ মিনিটে  শহীদ মিনারের উদ্দেশ্যে মরদেহ বিমানবন্দরের ৮ নম্বর গেট ছেড়ে যায়।

    এর আগে সকাল ১১ টা ১৫ মিনিটে সরকারের পক্ষ থেকে মরদেহ গ্রহণ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের এপিএস সুফী আব্দুল্লাহ হিল মারুফ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

    গার্ড অব অনার ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত মরদেহ সেখানে রাখা হবে। এরপর সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে জানাজা হবে।

    বিকাল ৪টায় মরদেহ নেওয়া হবে জাতীয় প্রেস ক্লাবে। শ্রদ্ধা নিবেদনের পর মিরপুরের শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে মরদেহ নেওয়া হবে। গাফফার চৌধুরীর শেষ ইচ্ছা অনুযায়ী সেখানে স্ত্রীর কবরের পাশে বিকাল সাড়ে ৫টায় তার মরদেহ দাফন করা হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ