ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • টিকা গ্রহণকারীদেরই ওমরা করার সুযোগ দেবে সৌদি আরব

    টিকা গ্রহণকারীদেরই ওমরা করার সুযোগ দেবে সৌদি আরব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    সৌদি কর্তৃপক্ষ সোমবার জানিয়েছে, যেসব লোক করোনাভাইরাসের টিকা গ্রহণ করেছেন, কেবল তাদেরই আগামী রমজানে ওমরাহ করার অনুমতি দেয়া হবে।

    সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ওমরাহ করা ও মক্কার পবিত্রতম মসজিদে নামাজ পড়ার জন্য কোভিড-১৯-এর টিকা গ্রহণ বাধ্যতামূলক।


    যারা দুই ডোজ করোনাভাইরাসের টিকা গ্রহণ করেছেন, যারা ওমরাহ করার অন্তত ১৪ দিন আগে এক ডোজ টিকা গ্রহণ করেছেন বা যারা করোনা থেকে সেরে ওঠেছেন তারাই ওমরাহ করার অনুমতি পাবেন বলে মন্ত্রণালয় জানিয়েছে।

    এসব শর্ত চলতি বছরের হজের সময় প্রযোজ্য হবে কিনা তা জানা যায়নি।

    সৌদি আরবেতিন লাখ ৯৩ হাজার লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে, মারা গেছে ৬,৭০০।
    সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা এখন পর্যন্ত ৫০ লাখের বেশি লোককে করোনাভাইরাসের টিকা দিয়েছে। দেশটির মোট জনসংখ্যা তিন কোটি ৪০ লাখ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ