ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ বায়ুদূষণে বছরে ৮৮ হাজারের বেশি মানুষ মারা যান : জাবির গবেষণা
  • ইট বোঝাই ট্রলির ধাক্কায় নিহত ৩

    ইট বোঝাই ট্রলির ধাক্কায় নিহত ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের দড়াটানা সেতুর কাছে চিংড়ি গবেষণা কেন্দ্রের সামনে ইট বোঝাই ট্রলির ধাক্কায় ইঞ্জিন চালিত একটি যাত্রীবাহী ভ্যানের যাত্রী নিহত হয়েছেন। 

    বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বাগেরহাট শহর থেকে আসা ইট বোঝাই ট্রলিটি দড়াটানা ব্রিজ থেকে দ্রুত গতিতে নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ইঞ্জিন চালিত একটি যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দেয়। 

    এতে ঘটনাস্থলেই রেশমী বেগম (৫০) নামে ভ্যানযাত্রী নিহত হন। পরে বাগেরহাট সদর হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় অজ্ঞাত পরিচয় ভ্যান চালকের। এরপর সালাম খান (৪২) নামে এক ভ্যানযাত্রীকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    নিহত তিনজনের মধ্যে দুইজনে পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোনা গ্রামের বাবুল ফকিরের স্ত্রী রেশমী বেগম (৫০) এবং কচুয়া উপজেলার শোলারকোলা গ্রামের সুলতান খানের ছেলে সালাম খান (৪২)। নিহত ভ্যান চালকের নাম পাওয়া যায়নি।

    বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম জানান, দড়াটানা সেতুর কাছে চিংড়ি গবেষণা কেন্দ্রের সামনে ইট বোঝাই একটি ট্রলির ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। নিহত তিনজনের মধ্যে রেশমী বেগমের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অজ্ঞাত পরিচয় ভ্যান চালকের মরদেহ বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে ও ভ্যান যাত্রী সালাম খানের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ঘটনার পর থেকে ট্রলি চালক পলাতক রয়েছে। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ