ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news

আগৈলঝাড়ায় জনশুমারি ও গৃহগণনা সভা অনুষ্ঠিত

আগৈলঝাড়ায় জনশুমারি ও গৃহগণনা সভা অনুষ্ঠিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের আগৈলঝাড়ায় জনশুমারি ও গৃহগণনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে গৈলা ইউনিয়ন পরিষদে সভা অনুষ্ঠিত হয়।  

গৈলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিসংখ্যান অফিসের কর্মকর্তা মো. আবু ইউছুব, অনিল চন্দ্র চৌধুরী, ইউপি সচিব সাধন চন্দ্র হালদার, ইউপি সদস্য রফিকুল ইসলাম মারুফ সেরনিয়াবাত, সৌরভ মোল্লা, মনির তালুকদার, সৈয়দ রানা মনির, সুদিন অধিকারী, মানিক সরদার, শামীম হোসেন, মমতা বিশ্বাস, রোজিনা আক্তার ও শিলা বেগমসহ কমিটির সদস্যবৃন্দ।  

সরকারি দিক নির্দেশনা অনুযায়ী জাতীয় জনশুমারি ও গৃহগণনা বাস্তবায়ন করার লক্ষ্যে বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়। দেশের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা আগামী ১৬ জুন থেকে ২১ জুন পর্যন্ত গৈলা ইউনিয়নের সকল ওয়ার্ডে একযোগে কার্যক্রম পরিচালিত হবে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন