ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news

বরিশালে ইয়াবাসহ যুবক আটক

বরিশালে ইয়াবাসহ যুবক আটক
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল নগরীর বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে সাগর তালুকদার নামে এক মাদক কারবারিকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃত মাদক কারবারি সাগর তালুকদার (৩৫) ঝালকাঠী সদর থানাধীন কৃষ্ণকাঠী গ্রামের মো. আলম তালুকদারের ছেলে।

 সোমবার (২৩ মে) সন্ধ্যা সোয়া ৬টার দিকে বাংলাবাজার ইসলামী ব্যাংক লিমিটেড এর এটিএম বুথের সামনে থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে কোতয়লী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের পরিদর্শক হরিদাস নাগ এর নেতৃত্বে অভিযান চালিয়ে ইয়াবাসহ সাগরকে আটক করা হয়। মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন