ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news

বানারীপাডায় বাল্যবিবাহ প্রতিরোধে দু’দিন ব্যাপি কর্মশালা 

বানারীপাডায় বাল্যবিবাহ প্রতিরোধে দু’দিন ব্যাপি কর্মশালা 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের বানারীপাডায় বাল্যবিবাহ প্রতিরোধে নিকাহ্ নিবন্ধক (কাজী), ইমাম ও পুরোহিতদের নিয়ে দু’দিন ব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৪ মে) দিনভর উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়। 

মহিলা ও শিশু উন্নয়ন উপজেলা কমিটির আয়োজনে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি'র (জাইকা) সহায়তায় বাল্যবিবাহ প্রতিরোধে নিকাহ্ ও তালাক রেজিষ্টার (কাজী) ও ইমাম-পুরোহিতদের ভূমিকা শীর্ষক দুই দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

উপজেলা মহিলা  বিষয়ক কর্মকর্তা দীপিকা রানী সেনের সঞ্চালনায় কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহা, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফসানা আরেফিন,ডা. সাগর, ইউডিএফ সুশান্ত কুমার বিশ্বাস, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ও সাংবাদিক এস.মিজানুল ইসলাম ও বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমনসহ  উপজেলার বিভিন্ন ইউনিয়নের মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত এবং নিকাহ্ ও তালাক রেজিষ্টাররা (কাজী) উপস্থিত ছিলেন। 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন