ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news

উজিরপুরে কথিত সোর্স সবুজ ইয়াবাসহ গ্রেফতার

উজিরপুরে কথিত সোর্স সবুজ ইয়াবাসহ গ্রেফতার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের উজিরপুরে পুলিশ ও র‌্যাবের সোর্স পরিচয়দানকারী শীর্ষ মাদক সম্রাট সবুজ শেখ(২৭) অবশেষে ডিবি পুলিশের খাচাঁয়। গতকাল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে উজিরপুর পৌরসভার টেম্পুস্ট্যান্ডে বরিশাল ডিবি পুলিশের এস.আই মোল্লা আমানুর রহমান ও এস.আই আবু হোরায়রা জিহান এর নেতৃত্বে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় সবুজকে হাতে নাতে গ্রেফতার করে। 

এসময় তার দেহ তল্লাসি করে ৩৪ পিস ইয়াবা উদ্ধার করে এবং ধস্তাধস্তির এক পর্যায়ে  ডিবি পুলিশের কনেষ্টবল হান্নান কাওছার ও নুর আলম আহত হয়। অভিযানে আরো উপস্থিত ছিলেন এ এস আই রেজাউল ও শফিক।

সবুজ পৌর সভার ৫ নং ওয়ার্ডের কারেন্ট কামালের ছেলে। এ ব্যাপারে ডিবি পুলিশের এস.আই আবু  হোরায়রা জিহান বাদি হয়ে মাদকদ্রব্য আইনে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। সবুজ শেখ গ্রেপ্তার হওয়ায় এলাকায় স্বস্থি ফিরে এসেছে। 

এলাকার একাধিক ব্যক্তি জানিয়েছেন সবুজ দীর্ঘদিন যাবৎ পুলিশের ও র‌্যাবের সোর্স পরিচয় দিয়ে প্রকাশ্যে মাদক বিক্রি করে আসছে। তার বিরুদ্ধে কেহ কথা বললে তাকেই মাদক দিয়ে ফাসিয়ে মামলা দেওয়ার ভয় দেখাতো এবং মোটা অংকের টাকা আদায় করতো। শুধু তাই নয় তার রয়েছে ২০/২৫ জনের একটি সংঘবদ্ধ মাদক চক্র। এছাড়াও সবুজ শেখ দীর্ঘদিন ধরে গাঁজা, ইয়াবার ব্যবসা চালিয়ে আসছে। 

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান সবুজ এক সময় পুলিশের সোর্স পরিচয় দিত বলে শুনেছি। অপরাধী যেই হোক তাকেই আইনের আওতায় আনা হবে। তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।    


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন