ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news

উজিরপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল 

উজিরপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে  কুরুচিপূর্ণ মন্তব্য ও কটূক্তি করার প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উজিরপুর উপজেলা ছাত্রলীগ। 

মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে উপজেলা ছাত্রলীগের সভাপতি অসীম ঘরামি সভাপতিত্বে  ও সাধারণ সম্পাদক জালিছ মাহমুদ শাওনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, শ্রমিকলীগের যুগ্ম আহব্বায়ক শিপন মোল্লা, স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন কমিটির আহ্বায়ক আনোয়ার হোসেন খান, যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বাবুল সিকদার, ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জুলহাস হাওলাদার, যুগ্ম-সম্পাদক মাইনুল ইসলাম প্রমুখ। 

প্রতিবাদ সমাবেশ শেষে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলে কুশপুত্তলিকা দাহ করেছে উপস্থিত নেতাকর্মীরা। গতকাল সোমবার  বিকাল সাড়ে ৪ টায় জুয়েলের নিজ এলাকায় শোলক ইউনিয়ন  ও কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ  করেছে।   
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন