ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই গৌরনদীতে ৭৩ দিনেই হাফেজ হলেন মুসাইব সাঁকো ভেঙে পড়লেন জামায়াতের নেতাকর্মীরা, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি
  • বরিশালে ছাত্রী নিবাস থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

    বরিশালে ছাত্রী নিবাস থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সরকারি বরিশাল কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ৯টার দিকে সরকারি ব্রজমোহন কলেজের মসজিদ গেট সংলগ্ন আইনুন ভিলা ছাত্রী নিবাসের ৪০৪ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

    নিহত ছাত্রী সান-ই-জাহান জুয়েনা পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার সোহাগদল গ্রামের মাসুম ফরাজী ও মোসাম্মৎ শিরিন দম্পতির মেয়ে।

    কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। কক্ষের ভেতর থেকে দরজা বন্ধ ছিল। দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়েছে।

    লোকমান হোসেন আরও বলেন, ওই কক্ষে জুয়েনা একা থাকত। বিকেলে তার কক্ষে খাবারও পৌঁছে দেয় ছাত্রী নিবাসের লোক। রাত ৯টার দিকে ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেলে অন্য ছাত্রীরা দরজা খোলার জন্য বলে। কেউ দরজা না খোলায় সন্দেহ হলে ছাত্রী নিবাস কর্তৃপক্ষকে জানানো হয়। তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

    তিনি বলেন, আত্মহত্যার কারণ জানা যায়নি। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন এলে মৃত্যুর কারণ জানা যাবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ