ঢাকা রবিবার, ১৭ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • আলোচিত ডিডাব্লিউএফ নার্সিং কলেজের দুর্নীতি তদন্তের নির্দেশ আদালতের  নতুন পে-স্কেল কার্যকরের নীতিগত সিদ্ধান্ত, ১ জুলাই থেকে কার্যকর বরখাস্ত হলেন ববির শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বরিশালে সড়কের পাশে বসবে না পশুর হাট বরিশালে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, বেড়েই চলছে রোগী বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি বাসুদেব, সাধারণ সম্পাদক শিশির  দেশে উচ্চ রক্তচাপের রোগী আড়াই কোটি, নিয়ন্ত্রণে একগুচ্ছ পরামর্শ বরগুনায় জেলের বড়শিতে ধরা পড়ল ধূসর ডলফিন বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক তাসনিমের বাবার ইন্তেকাল ফেসবুকে এমপিকে নিয়ে কটূক্তির অভিযোগে নিলয় পারভেজ গ্রেফতার
  • কাঁচা লবণ ও চায়ে চিনি না খাওয়ার পরামর্শ চিকিৎসকদের

    কাঁচা লবণ ও চায়ে চিনি না খাওয়ার পরামর্শ চিকিৎসকদের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কাঁচা লবণ ও চায়ে চিনি না খাওয়ার পরামর্শ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসকরা। তারা বলেছেন, উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক ব্যাধি। এর থেকে নিজেদের বাঁচাতে হলে লবণ ও চায়ে চিনি খাওয়া যাবে না। তেলহীন খাবার খেতে হবে। 

    বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে সোমবার বিএসএমএমইউ আয়োজিত এক সেমিনারে চিকিৎসকরা এ পরামর্শ দেন। এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল- ‘সঠিকভাবে রক্তচাপ মাপুন, নিয়ন্ত্রণে রাখুন ও দীর্ঘজীবী হোন’।

    সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, উচ্চ রক্তচাপ হলো একটি ঘাতক ব্যাধি। এটি আস্তে আস্তে মানুষকে মৃত্যুর মুখে পতিত করে। এটি কিডনিকে আক্রান্ত করে, হার্ট অ্যাটাক করে, স্ট্রোক হয়।

    উচ্চ রক্তচাপ রোধে পরামর্শ দিয়ে উপাচার্য বলেন, আমরা কাঁচা লবণ খাব না, চায়ে চিনি খাব না, তেল কম খাব, তেল খেলে উচ্চ রক্তচাপ হয়। তেল ছাড়া যেসব খাবার আছে সেসব খাবার গ্রহণের অভ্যাস করতে হবে। চিকিৎসকদের কাছে যেসব রোগী আসবে আগে তাদের শরীর চর্চা ও খাবার লবণ যাতে না খায় সে পরামর্শ দিতে হবে।
     
    সেমিনারে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমি) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. জাহিদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ