ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই গৌরনদীতে ৭৩ দিনেই হাফেজ হলেন মুসাইব সাঁকো ভেঙে পড়লেন জামায়াতের নেতাকর্মীরা, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি
  • আগৈলঝাড়ায় মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

    আগৈলঝাড়ায় মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় এক মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ। ওই ছাত্রীর লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। 

    আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, গতকাল সোমবার দুপুরে উপজেলার বাগধা ইউনিয়নের বাগধা গ্রামের রহমান ঢালীর মেয়ে বাগধা আলীম মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী সানজিদা খানম (১৫) তার নিজ ঘর থেকে সোমবার দুপুরে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ।

    নিহতের পিতা রহমান ঢালী জানান, পারিবারিক কলহের কারনে অভিমান করে আমার মেয়ে তার নিজের ওড়না দিয়ে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

    স্থানীয় বাগধা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য রিপন মিয়া জানান, আমি শুনেছি রহমান ঢালীর মেয়ে গলায় ফাঁস দিয়ে মারা গেছে। তারপরে থানা পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে নিয়ে গেছে।

    এব্যাপারে আগৈলঝাড়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, মাদ্রাসা ছাত্রী সানজিদা খানমের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। 
     


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ