ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই গৌরনদীতে ৭৩ দিনেই হাফেজ হলেন মুসাইব সাঁকো ভেঙে পড়লেন জামায়াতের নেতাকর্মীরা, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি
  • আগৈলঝাড়া ২৪ ঘন্টায় ১০ জন ডায়রিয়া রোগী ভর্তি

    আগৈলঝাড়া ২৪ ঘন্টায় ১০ জন ডায়রিয়া রোগী ভর্তি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রচন্ড দাবদাহের কারনে বরিশালের আগৈলঝাড়ায় ডায়রিয়া রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গতকাল সোমবার একদিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১০ জন রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। এছাড়া প্রতিদিনই আক্রান্ত শিশু ও বৃদ্ধ রোগীরা হাসপাতালে ভর্তি হচ্ছে। 

    হাসপাতালে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। এছাড়াও হাসপাতালের আউডডোরে প্রতিদিন ১৫-২০জন ডায়রিয়া ও নিউমোনিয়া রোগী চিকিৎসা নিচ্ছেন। 

    গত কয়েক দিন ধরে ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বেশি। সোমবার (২৩ মে) ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন বারহাজার গ্রামের দুলাল সন্যামতের আঠারো মাসের ছেলে দীন ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রায়হান আলম, বান্দাবাড়ি গ্রামের রফিকুল ইসলামের পাঁচ মাসের ছেলে জুনায়েত, ছয়গ্রামের আরিফ হোসেন হাওলাদারের দুই বছরের ছেলে আয়ান, জোবারপাড় গ্রামের রথিন বাইনের নয় মাসের ছেলে জর্জ বাইন, রাজিহার গ্রামের জোগেশ হালদারের ছেলে বিপ্লব হালদার (২৫), পূর্ব সুজনকাঠি গ্রামের মনি মোহন মন্ডলের মেয়ে সেতু মন্ডল (২৬), মোল্লাপাড়া গ্রামের ননী গোপাল রায়ের ছেলে সুকদেব রায় (১৮), বাকাল গ্রামের অমল রায়ের ছেলে অমিত রায় (১৬) ও বাদামতলা গ্রামের রাসেল কাজীর পাঁচ মাসের মেয়ে তাবিয়া আক্তার। 

    প্রচন্ড দাবদাহের ও হঠাৎ করে আবহাওয়া পরিবর্তনের কারনে এই রোগের সংখ্যা বেড়ে যাচ্ছে বলে জানান চিকিৎসকরা। উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন বলেন, প্রচন্ড দাবদাহের ও হঠাৎ করে আবহাওয়া পরিবর্তনের কারনে শিশুদের ডায়রিয়া রোগ দেখা দিয়েছে বেশি। অন্য সময়ের চেয়ে বর্তমানে রোগীর সংখ্যা একটু বেশী। 
     


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ