আগৈলঝাড়ায় অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ

বরিশালের আগৈলঝাড়ায় রাহুতপাড়া খাল ও তৎসংলগ্ন উন্মুক্ত জলাশয়ে দেশিয় প্রজাতির মাছ রক্ষায় মৎস্য অফিস ও উপজেলা প্রশসানের যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ চায়না দুয়ারী ২ হাজার মিটার জাল ও খালে আড়াআড়ি ভাবে বাঁধ অপসারণ করতে খালে পেতে রাখা বিশাল চাঁই জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এর উপস্থিতিতে জব্দকৃত অবৈধ জাল পুড়িয়ে বিনস্ট করা হয়েছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, সোমবার (২৩ মে) বিকেলে উপজেলার রাহুতপাড়া খাল ও তৎসংলগ্ন উন্মুক্ত জলাশয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য অধিদপ্তরের অভিযানে চায়না দুয়ারী অবৈধ জাল ও একটি বিশাল আকৃতির চাঁই আটক করা হয়।
পরে আটককৃত অবৈধ চায়না দুয়ারী জাল উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাখাওয়াত হোসেনের এর উপস্থিতিতে সোমবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী প্রোগ্রামার আমিনুল ইসলাম ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাখাওয়াত হোসেন জানান, দেশিয় প্রজাতির মাছ রক্ষায় অবৈধ নিষিদ্ধ চায়না জাল বিক্রি এবং ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।
এসএমএইচ