দৈনিক দক্ষিণবঙ্গ পত্রিকার উদ্বোধন

বরিশাল থেকে দৈনিক দক্ষিণবঙ্গ নামক আরেকটি পত্রিকার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে পত্রিকার উদ্বোধন করেন সাংবাদিক নেতৃবৃন্দ।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ।
সিনিয়র সাংবাদিক ও পত্রিকার প্রধান সম্পাদক মুরাদ আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন- পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবদুল হালিম মামুন, প্রবীন সাংবাদিক এমএম আমজাদ হোসাইন, ভারপ্রাপ্ত সম্পাদক গোপাল সরকার প্রমূখ।
দোয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক নুরুল আলম ফরিদ, নজরুল ইসলাম চুন্নু, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী আল-মামুন, মাহমুদ হোসেন চৌধুরী, শাহিনা আজমিন, লতিফুর রহমান জাকির, এম মোফাজ্জেল, রাইসুল ইসলাম অভি, কে এম নয়ন, অর্পনা খাঁসহ অন্যান্য সাংবাদিক ও শুভাকাঙ্খি বৃন্দ।
এএজে