ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা
  • স্বামীর হাতেই খুন হন স্ত্রীসহ ২ শিশু সন্তান

    স্বামীর হাতেই খুন হন স্ত্রীসহ ২ শিশু সন্তান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নরসিংদীর বেলাবতে দুই সন্তানসহ নিহত রহিমা বেগমের স্বামী গিয়াস উদ্দিন মিয়াই তাদের ৩ জনকে হত্যা করে। আজ রবিবার বিকেলে এই তথ্য নিশ্চিত করেন নরসিংদী পিবিআই এর পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান। এর আগে, আজ দুপুরে পাটুলী ইউনিয়নের ভাবলা গ্রাম হতে ওই ৩ জনের  মরদেহ উদ্ধার করে পুলিশ। 

    নিহতরা হলো, বাবলা গ্রামের গিয়াস উদ্দিন শেখের স্ত্রী  রাহিমা বেগম (৩৬), তার ছেলে রাব্বি শেখ (১২) এবং মেয়ে রাকিবা আক্তার (৭)। রাহিমা বেগম পেশায় একজন দর্জি ছিলো। অন্যদিকে তার স্বামী গিয়াস উদ্দিন পেশায় একজন রং মিস্ত্রী কন্ট্রাকটর।

    স্থানীয়রা জানায়, রবিবার সকালে বিলকিস বেগম নামে এক নারী বানাতে দেয়া কাপড় আনতে যায় বিলকিস বেগমে বাড়িতে। সেখানে গিয়ে দরজার নিচ দিয়ে রক্ত দেখতে পায়। পরে তিনি চিৎকার শুরু করলে স্থানীয়রা এসে জড়ো হয়ে ঘরে ঢুকে দর্জি রাহিমা বেগমের মরদেহ দেখতে পায়। পাশের ঘরে পাওয়া যায় তার দুই সন্তান রাব্বি শেখ এবং রহিমা আক্তারের মরদেহ। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে দুপুর নাগাদ নিহতের মরদেহ উদ্ধার করেন।

    মরদেহ উদ্ধারের সময় নিহতের স্বামী গিয়াস উদ্দিন দাবী করেন, তিনি খবর পেয়ে গাজীপুর থেকে এসেছেন। রাতে বাড়িতে ছিলেন না তিনি। পাশের বাড়ির এক জনের সাথে তাদের বিরোধ ছিলো এবং তারাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।  

    পিবিআই এর পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান বলেন , নিহতের স্বামী ও দুই সন্তানের বাবা গিয়াস উদ্দিন নিজেই তাদের হত্যা করেছে বলে আমাদের কাছে স্বীকার করেছেন। গিয়াস উদ্দিন দাবী করছিলেন, তিনি খবর পেয়ে গাজীপুর থেকে এসেছেন। কিন্তু তার ফোন ট্রেক করে আমরা জানতে পারি তিনি গাজীপুর নয়, এই অঞ্চলেই ছিলেন। 

    পরে, তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি ঘটনায় তার সম্পৃক্ততার কথা স্বীকার করেন। ক্রিকেট খেলার ব্যাট এবং চাকু দিয়ে তাদের আঘাত করেছিলেন বলে জানিয়েছেন আমাদের। কি কারনে তিনি এমনটি করেছেন তার আসল তথ্য জানার চেষ্টা করছি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ