ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ বায়ুদূষণে বছরে ৮৮ হাজারের বেশি মানুষ মারা যান : জাবির গবেষণা
  • বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী নিহত

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাগেরহাটে ট্রাকের ধাক্কায় মশিউর রহমান (৪৫) নামে এক প্রকৌশলী নিহত হয়েছেন। রবিবার বাগেরহাট সদরের মুনিগঞ্জ সেতু টোল প্লাজার কাছে এ দুর্ঘটনার ঘটে। নিহত প্রকৌশলী জেলার সদর উপজেলার গোটাপাড়া এলাকার আব্দুল মজিদের ছেলে। তিনি স্থানীয় একটি প্রকল্পের প্রকৌশলী হিসেবে বাগেরহাটে কর্মরত ছিলেন।

    স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেলে করে মুনিগঞ্জ থেকে বাগেরহাট শহরে কর্মস্থলে যাচ্ছিলেন প্রকৌশলী মশিউর। পথে গোটাপাড়া এলাকা থেকে মুনিগঞ্জ সেতুর টোল প্লাজা এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

    এসময় স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ প্রকৌশলীর মরদেহ উদ্ধার করেছে। পালিয়ে যাওয়া ট্রাক ও চালকের সন্ধান করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ