ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই গৌরনদীতে ৭৩ দিনেই হাফেজ হলেন মুসাইব সাঁকো ভেঙে পড়লেন জামায়াতের নেতাকর্মীরা, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি
  • বরিশালে রেনুপোনা ও কচ্ছপ বোঝাই ট্রাকসহ আটক ২

    বরিশালে রেনুপোনা ও কচ্ছপ বোঝাই ট্রাকসহ আটক ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে গলদা চিংড়ির ৬ লাখ পিস রেনুপোনা ও ১৮ পিস কচ্ছপ বোঝাই ট্রাকসহ ২ জনকে আটক হয়েছে। মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ড গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর দপদপিয়া সেতুর (শহীদ আব্দুর রব সেরনিয়াবাত) টোলপ্লাজা থেকে আটক করে তাদের।

    জেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস জানান, ভোলা থেকে রেনুপোনা ও কচ্ছপ বোঝাই একটি ট্রাক বাগেরহাটের উদ্দেশ্যে যাচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে যৌথ অভিযানিক দল দপদপিয়া সেতুর টোলপ্লাজায় অভিযান চালায়। এ সময় গলদা চিংড়ির ৬ লাখ পিস রেনুপোনা ও ১৮ পিস কচ্ছপ বোঝাই ট্রাকসহ মোস্তাকিন মোল্লা ও মো. ইসমাইল নামে ২ জনকে আটক করে। 

    এ ঘটনায় ওই রাতেই আটক দুই জনের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেন কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক নিজামউদ্দিন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে রাতে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে প্রেরনের নির্দেশ দেন। একই সাথে আদালতের নির্দেশে জব্দকৃত রেনুপোনা ও কচ্ছপ রাতেই কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয় বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা ড. বিমল চন্দ্র দাস। 


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ