ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই গৌরনদীতে ৭৩ দিনেই হাফেজ হলেন মুসাইব সাঁকো ভেঙে পড়লেন জামায়াতের নেতাকর্মীরা, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি
  • বরিশালে ডিবি পুলিশের অভিযানে গা‍ঁজাসহ গ্রেপ্তার ২

    বরিশালে ডিবি পুলিশের অভিযানে গা‍ঁজাসহ গ্রেপ্তার ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীতে অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

    গ্রেপ্তারকৃতরা হলেন, ফেনী জেলার মাষ্টারপাড়া, মেজবার কলোনী ২নং ওয়ার্ডের মৃতঃ আঃ হাই এর ছেলে মোঃ সালাউদ্দিন হৃদয় (২০) ও একই জেলার স্বদেবপুর, ৩নং ওয়ার্ডের মোঃ জুয়েল ।

    ডিবি জানায়, গোয়েন্দা পুলিশের এসআই  মোঃ ফিরোজ আলম এর নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে বরিশাল নগরীর কেন্দ্রীয় লঞ্চ টার্মিনালের পল্টুনের উপর রুটি-বিস্কুটের দোকানের সামনে অভিযান চালিয়ে ৭ কেজী গাজাসহ তাদের গ্রেপ্তার করে। এসময় অপর আরো দুই আসামী মোঃ আব্দুল মতিন (৩০), মোসাঃ ফাতেমা আক্তার (৩৫) পালিয়ে যায়। 

    গ্রেপ্তাকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানায় পুলিশ। 
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ