ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই গৌরনদীতে ৭৩ দিনেই হাফেজ হলেন মুসাইব সাঁকো ভেঙে পড়লেন জামায়াতের নেতাকর্মীরা, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি
  • বরিশালে বিশ্ব মেডিটেশন দিবসে প্রশান্তিময় সময় কাটিয়েছেন অংশগ্রহণকারীরা

    বরিশালে বিশ্ব মেডিটেশন দিবসে প্রশান্তিময় সময় কাটিয়েছেন অংশগ্রহণকারীরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ’ শ্লোগান নিয়ে বরিশালে বিশ্ব মেডিটেশন দিবস পালিত হয়েছে। 

    শনিবার সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত নগরীর বঙ্গবন্ধু উদ্যান সহ ১১টি স্থানে একযোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

    বঙ্গবন্ধু উদ্যানে দিবসের প্রতিপাদ্য এবং তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন কোয়ান্টাম ফাউন্ডেশনের পরিচালক ফয়সাল মাহমুদ। 

    বঙ্গবন্ধু উদ্যান ছাড়াও বরিশাল বিশ্ববিদ্যালয়, কেন্দ্রিয় শহীদ মিনার, বিএম কলেজ, আমতলা মুক্তিযোদ্ধা পার্ক, ত্রিশ গোডাউন এলাকা, কাঞ্চন উদ্যান, শহীদ সুকান্ত পার্ক সহ ১১টি স্থানে মেডিটেশন দিবসের কর্মসূচীতে বিভিন্ন এলাকার ও বিভিন্ন শ্রেণি পেশার কয়েকশ’ মানুষ অংশগ্রহণ করেন। মেডিটেশন কর্মসূচীতে প্রশান্তিময় সময় কাটানোর কথা বলেছেন অংশগ্রহণকারীরা। 

    এদিকে দিবসটি পালন উপলক্ষ্যে বিকেল ৩ টায় জেলা শিল্পকলা একাডেমিতে শিশুদের নিয়ে এক চিত্রাংকন প্রতিযোগীতার আয়োজন করে কোয়ান্টাম ফাউন্ডেশন। 

    বরিশাল সহ সারা দেশে দ্বিতীয় বারের মতো বিশ্ব মেডিটেশন দিবস পালন করেছে কোয়ান্টাম ফাউন্ডেশন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ