ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই গৌরনদীতে ৭৩ দিনেই হাফেজ হলেন মুসাইব সাঁকো ভেঙে পড়লেন জামায়াতের নেতাকর্মীরা, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি
  • বরিশালে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

    বরিশালে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব -১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব -১৭) ২০২২ এর উদ্বোধন হয়েছে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করছে।

    শনিবার বেলা ১২টার দিকে বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে প্রতিযোগীতার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. আমিন-উল আহসান।

    জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন, জেলা ক্রীড়া কর্মকর্তা হোসাইন আহম্মদ প্রমুখ।

    বরিশালের ১০ উপজেলার ১০টি এবং সিটি করপোরেশন এলাকার একটিসহ মোট ১১টি বালক দল ও ১১টি বালিকা দল জেলা পর্যায়ের প্রতিযোগীতায় অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় বালক বিভাগে মুলাদী ও বাবুগঞ্জ উপজেলা এবং বালিকা বিভাগে বরিশাল সদর উপজেলা ও উজিরপুর উপজেলার খেলোয়াড়রা পরস্পরকে মোকাবিলা করে। আগামী ২৬মে জেলা পর্যায়ের এই প্রতিযোগীতা শেষ হবে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ