ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই গৌরনদীতে ৭৩ দিনেই হাফেজ হলেন মুসাইব সাঁকো ভেঙে পড়লেন জামায়াতের নেতাকর্মীরা, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি
  • গৌরনদীতে তিনদিন ব্যাপি তৃনমূল সাংবাদিক প্রশিক্ষন বিষয়ক কর্মশালা

     গৌরনদীতে তিনদিন ব্যাপি তৃনমূল সাংবাদিক প্রশিক্ষন বিষয়ক কর্মশালা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সামাজিক যোগাযোগ কমিশন বরিশাল ডায়সিসের উদ্যোগে বরিশালের গৌরনদীতে তিন দিন ব্যাপি তৃনমূল সাংবাদিকদের প্রশিক্ষন কর্মশালার সমাপনী  অনুষ্ঠান গতকাল শনিবার দুপুরে ক্যাথলিক চার্চ সেক্রেটহার্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।  

    সামাজিক যোগাযোগ কমিশন বরিশাল ডায়সিসের সদস্য মি. টিমন হালদােেরর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সামাজিক যোগাযোগ কমিশন বরিশাল ডায়সিসের সমন্বয়কারী ফাদার অনল। 

    'সংবাদ ও সাংবাদিক কি, ফিচার কি? সংবাদ কাঠামো ও সংবাদের উৎস, সংবাদের উপাদনসহ সাংবাদিকতার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষন কর্মশালায়  ফ্যাসিলেটর ছিলেন সাপ্তাহিক প্রতিবেশীর পরিচালক ফাদার বুলবুল, প্রথম আলোর গৌরনদী  প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, পিএসপি সহকারী পরিচালক মান্না বালা। 

    অনুষ্ঠানে বক্তব্য রাখেন  সামাজিক যোগাযোগ কমিশন বরিশাল ডায়সিসের মি. টিমন হালদার, আগষ্ঠিন হালদার, বৃষ্টি বাটল, রোবেন দেওড়ী, জুনায়েস কর্মকার, পিয়ুস ডি কস্তা। সমাপনী অনুষ্ঠানের আলোচনা শেষে প্রশিক্ষনে অংশগ্রহনকারীদের মধ্যে সনদ বিতরন করেন ফাদার রিংকু গমেজ। তিন দিন ব্যাপি সাংবাদিক প্রশিক্ষনে ৩০ তৃনমূল সাংবাদিক অংশ নেন। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ