ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • শিশুদের ডায়রিয়া থেকে সুস্থ রাখতে যা করবেন

    শিশুদের ডায়রিয়া থেকে সুস্থ রাখতে যা করবেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রচণ্ড গরমে কিংবা বর্ষার সময় অনেক শিশুরই ডায়রিয়া কিংবা পেট খারাপের লক্ষণ দেখা যায়। বিশেষ করে এই সময় পানীয় জলের দিকে ভীষণভাবে নজর রাখা উচিত। কারণ পানীয় জলের কারণে পেট খারাপ অথবা ডায়রিয়া হতেই পারে। তবে একটানা পেট খারাপ শিশুদের শরীর খারাপের অন্যতম লক্ষণ।

    বিশেষজ্ঞদের মতে, ডায়রিয়া হলে শিশুদের শরীরে পানিশূন্যতা ‌এবং অন্যান্য সমস্যাও দেখা দিতে পারে। এছাড়া, খাওয়ার ইচ্ছে কমে যায়। তদের ভাষায়, শিশুর ডায়রিয়া হলে খাবার স্যালাইন দিতে হবে। সঙ্গে যদি বমি থাকে, গায়ে জ্বর দেখা দেয় তাহলে অবশ্যই চিকিৎসেকর পরামর্শ নিতে হবে।।

    সুরক্ষায় যা করণীয়-

    ১. রাস্তা ঘাটে খেলে , বাথরুম ব্যবহারের পর, খাওয়ার আগে ভালো করে সাবান দিয়ে হাত ধোয়া এবং গোসলে সময় নিয়মিত সাবান ব্যবহার করা উচিত। প্রয়োজনে পানিতে একটু ডেটল ব্যবহার করুন।

    ২. একদম ছোট শিশুদের ক্ষেত্রে ফর্মুলা অথবা বেবি ফুড না খাওয়ালেই ভাল। তাদের বার বার বুকের দুধ খাওয়ান। সেই সঙ্গে পানি ফুটিয়ে খাওয়ান।

    ৩. খাবারের পাত্র জেনে শুনে ব্যবহার করুন। অবশ্যই ফ্রিজের খাবার ভাল করে গরম করে নেবেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ