ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ বায়ুদূষণে বছরে ৮৮ হাজারের বেশি মানুষ মারা যান : জাবির গবেষণা
  • খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

    খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কালবৈশাখী ঝড়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় রেললাইনের ওপর গাছ পড়ে খুলনার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে এঘটনা ঘটে।

    স্থানীয়রা জানায়, শনিবার ভোরে আলমডাঙ্গায় আধা ঘণ্টা ধরে ঝড়-বৃষ্টি হয়। এতে বহু ঘরবাড়িসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়। বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। আলমডাঙ্গা-হালসার মাঝে রেললাইনের ওপর গাছ পড়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ট্রেনের যাত্রীরা।

    বিষয়টি নিশ্চিত করেছেন আলমডাঙ্গার স্টেশন মাস্টার নাজমুল হুসাইন বলেন, ঝড়ে আলমডাঙ্গা-হালসার মাঝে রেললাইনের ওপর কয়েকটি গাছ ভেঙে পড়ে। এতে ভোর সাড়ে ৫টার পর থেকে সারা দেশের সঙ্গে খুলনার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বর্তমানে আলমডাঙ্গা স্টেশনে নকশীকাথা এক্সপ্রেস ও একটু দূরে কপোতাক্ষ এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। এছাড়াও হালসা স্টেশনে বেনাপোল এক্সপ্রেস ও পোড়াদহ স্টেশনে সাগরদাড়ি এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। গাছ অপসারণে কাজ চলছে। শিগগিরই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ