ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • পুরুষ সেজে প্রেম, তরুণী গ্রেপ্তার

    পুরুষ সেজে প্রেম, তরুণী গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যশোরে পুরুষ সেজে প্রতারণা করার অভিযোগে ফারহানা আক্তার স্নেহা নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার যশোর শহরের দড়াটানা মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি যশোর শহরের লোন অফিস পাড়ার বাসিন্দা।

    যশোর কোতোয়ালি থানার পরিদর্শক শেখ মোহাম্মদ মনিরুজ্জামান জানান, স্নেহা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে পুরুষ সেজে প্রতারণা করছিলেন। সম্প্রতি চৌগাছা উপজেলার এক চা দোকানি হাবিবুর রহমানের সঙ্গে তার পরিচয় হয়। এরপর তিনি হাবিবুর রহমানের মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এ সম্পর্কের সূত্র ধরে ওই মেয়ের কাছ থেকে মোবাইল ফোন ও বিকাশের মাধ্যমে নগদ টাকা নিয়ে সটকে পড়েন।

    এ ঘটনায় হাবিবুর রহমান বাদী হয়ে বৃহস্পতিবার যশোর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে আজ শুক্রবার সকালে স্নেহাকে শহরের দড়াটানা মোড় থেকে গ্রেপ্তার করে।

    মনিরুজ্জামান আরও জানান, স্নেহার নামে দেশের বিভিন্ন থানায় মাদক ও প্রতারণার একাধিক মামলা রয়েছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ