ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
সমন্বয় সভায় বিসিসি মেয়র

ভোট চাইতে যাবো না, আপনাদের প্রয়োজন হলে আমাকে ভোট দিবেন

ভোট চাইতে যাবো না, আপনাদের প্রয়োজন হলে আমাকে ভোট দিবেন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

অনেকে অনেক সময়ে বলেন কিছুই পাননি। অথচ আজ এসে দেখি তারা সিটি করপোরেশনের বরাদ্দে দোকানের মালিক। এখানে ভাই, চাচা, রাজনৈতিক নেতদাকর্মী সকলকেই দেখছি। আমি নির্বাচিত হওয়ার পরে দোকান মালিকদের সাথে বসা হয়নি। এজন্য আপনাদের সাথে বসা। 

শুক্রবার (২০ মে) বিকেলে বরিশাল সিটি করপোরেশনের মালিকানাধীন বরাদ্দকৃত সকল স্টলের গ্রহীতা ও ভাড়াটিয়াদের নিয়ে সমন্বয় সভায় এসব কথা বলেন মেয়র। 

বরিশাল ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় মেয়র আরো বলেন, কোন কিছু করার আগে সকলের মতামতের ভিত্তিতে করা উচিত। আপনারা জানেন, বিগত দুইদিন আগে আমি ইজিবাইক চালকদের সাথে বসেছিলাম। তারা যে দাবী করেছেন সেগুলো মেনে নিয়েছি। এছাড়া যা চাননি তাও আমি দিয়ে দিয়েছি। 

তিনি বলেন, সবাই যদ একসাথে কাজ না করি তাহলে এই নগরী এগিয়ে নেওয়া সম্ভব না। বরিশাল শহরে কিভাবে আমি কাজ করি তা আপনারা দেখছেন। আমি আপনাদের প্রতিনিধি। আমাকে আপনারা এখানে বসিয়েছেন কাজে কোন দুর্নীতি হচ্ছে কিনা তা দেখার জন্য। সিটি করপোরেশনের সম্পদগুলী আমার কাছে আমানত। মনে রাখবেন, আপনারা যে ট্যাক্স দেন, ট্রেড লাইসেন্সের টাকা সেই টাকায় সিটি করপোরেশনের কর্মকর্তা, কর্মচারীর বেতন, আমার গাড়ির তেলের টাকাও কিন্তু আপনাদের দেওয়া। 

আমাদের নিজেদের টাকায় পাঁচ বছরের গ্যারান্টি দিয়ে রাস্তা নির্মাণ করছি। আপনাদের মেয়র মুখ দিয়ে যা বলেছে তা কাজে প্রমান করে দেখিয়েছে। আমি নির্বাচনে কোন ইশতেহার দেইনি। মানুষের জীবনমানের যে চাহিদা তা পূরণ করাই আমার ইশতেহার। আমি অর্ধেক কাজ করবো আবার বলবো অসমাপ্ত কাজ করতে আমাকে ভোট দেন। সেই ভোট চাইতে সাদিক আব্দুল্লাহ যাবে না। যদি আমি আপনাদের জন্য কিছু করে থাকি আপনাদের প্রয়োজনেই আপনারা আমাকে ভোট দিবেন। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহম্মেদ।  


এসএমএইচ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ