ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ
  • ফরিদপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দিচ্ছে ১৮৬১১ জন

    ফরিদপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দিচ্ছে ১৮৬১১ জন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ফরিদপুরের ২৭টি কেন্দ্রে ১৮ হাজার ৬'শ ১১জন চাকরি প্রার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। কেন্দ্র সমূহে ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালন করছেন ২৮ জন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া ৩ জন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ভিজিল্যান্স টিম পরিচালনা করছেন। এদিকে ২৮ জন কেন্দ্র সচিব, ৭৭৩ জন কক্ষ পরিদর্শক দায়িত্ব পালন করছেন।

    জানা যায়, ফরিদপুর জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২০ এর লিখিত পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা এবং পরীক্ষা চলাকালীন কেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষায় নির্দেশনা প্রদান সংক্রান্ত ব্রিফিং করছেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। সকাল ৮টায় ফরিদপুর সার্কিট হাউজে এ ব্রিফিং করা হয়।

    ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ’ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য ফরিদপুর জেলা প্রশাসন সর্বাত্মক কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন করেছে। সুষ্ঠু ও সুন্দরভাবে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে দাবি এ জেলা প্রশাসকের।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ