ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • কেরানীগঞ্জে বাসায় ডেকে বরিশালের রেশমাকে গলা কেটে হত্যা 

    কেরানীগঞ্জে বাসায় ডেকে বরিশালের রেশমাকে গলা কেটে হত্যা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকার কেরানীগঞ্জে ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে জর্ডান প্রবাসী তালাকপ্রাপ্তা স্ত্রীকে হত্যা করে পালিয়েছে স্বামী। হত্যার শিকার ওই প্রবাসী নারীর নাম রেশমা আকতার (২৫)। সে বরিশাল জেলার মুলাদী থানার চর পদ্ধা গ্রামের মৃত সালমান সিকদারের মেয়ে। গত ২৭ রমজান সে জর্ডান দেশে এসেছে।


    ঘটনার পর থেকে নিহতের সাবেক স্বামী নূর ইসলাম পলাতক রয়েছে। তার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার বালিঘাটা এলাকায়। তার বাবার নাম মজিদ মোল্লা।

    মঙ্গলবার (১৭ মে) দুপুরে কালিন্দী ইউনিয়নের বরিশুর খেলার মাঠের পাশে মাসুদ মিয়ার বাড়ি থেকে লাশটি উদ্ধার করেন কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রেশমা আক্তার জর্ডান যাওয়ার পর প্রায় এক বছর আগে নুর ইসলাম তাকে তালাক দেয়। সম্প্রতি রেশমা দেশে ফিরে আসার পর মোবাইল ফোনে নুর ইসলামের সঙ্গে যোগাযোগ হলে গতকাল রাতে কৌশলে কোনো এক সময় রেশমাকে তার ভাড়া বাসায় ডেকে নিয়ে আসে। এরপর রাতের যেকোনো সময় হত্যা করে নুর ইসলাম পালিয়ে যায়।

    কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আবু ছালাম মিয়া জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ