ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট গৌরনদীতে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ভেঙে পড়ার ঘটনায় তদন্তে দুই টিম সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ উজিরপুরে যুবদলের সম্পাদকসহ ৩ জনকে কুপিয়ে জখম বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা মেধাবৃত্তি প্রদান জুলাই আন্দোলনে নিহত মামুনের পরিবারের মানবতার জীবনযাপন লন্ডনে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম ৯৮ মামলায় ৯৯ দিন রিমান্ডে ছিলাম, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ চাই বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
  • সেরা পুলিশ সুপার হলেন গোলাম আজাদ খান

    সেরা পুলিশ সুপার হলেন গোলাম আজাদ খান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ২০২২ সালের এপ্রিল মাসের শ্রেষ্ঠ  পুলিশ সুপার হিসেবে প্রথম স্থান অধিকারী হয়েছেন মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান।

    এছাড়া শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সার্কেল সানজিদা আফরিন, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ডাসার থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান, শ্রেষ্ঠ এসআই বন্দর থানার আবুল খায়ের খান , শ্রেষ্ঠ এসআই হয়েছে আসাদ মিয়া তিনি মানিকগঞ্জ জেলা গোয়েনন্দা শাখায় কর্মরত, ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার এসআই মাসুদ রানা, মাদকদ্রব্য উদ্ধারকারী হিসেবে গাজীপুর জেলার গোয়েন্দা শাখার এসআই মোহাম্মদ জাহেদুল ইসলাম, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধারকারী হিসেবে রাজবাড়ীর পাংশা থানার এসআই মোঃ মিজানুর রহমান, ও শ্রেষ্ঠ অফিসার হিসেবে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানার এসআই মোঃ জাহিদ হাসান (জুয়েল) কে সম্মাননা প্রদান করা হয়।

    ১৭ মে (মঙ্গলবার ) সকাল দশটায় ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) এর সভাপতিত্বে  রেঞ্জ কার্যালয়ের সম্মেলন কক্ষে এপ্রিল/২২ মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়।

    এসময় ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)   সকল ইউনিট প্রধানদেরকে সম সাময়িক অপরাধ নিয়ন্ত্রণে তৎপরতা নিয়ে সবসময় কাজ করতে নির্দেশ প্রদান করেন। এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের কর্মকর্তাবৃন্দ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ