ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ৪৩ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    ৪৩ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাদারীপুর র‌্যাব ৮-এর বিশেষ আভিযানিক দল দুটি অভিযান পরিচালনা করে ৪৩ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

    র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল রোববার শরীয়তপুর জেলার জাজিরা উপজেলাধীন সদর আলী মাদবরকান্দি আনন্দবাজার ব্রিজের দক্ষিণ পাশে কাজিরহাট বাজার থেকে কাঁঠালবাড়ি ঘাটগামী পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী এবং গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার কানুরিয়া গ্রামের আবেদ শেখের ছেলে ইমদাদুল শেখ (৪৫) ও কুষ্টিয়া সদর উপজেলার বটতলি দক্ষিণপাড়া গ্রামের মৃত জব্বার মল্লিকের ছেলে সিরাজ মল্লিককে (৫৮) গ্রেফতার করে। 

    এদিকে শনিবার সন্ধায় সদর উপজেলার খোয়াজপুর ইউপি ৮নং ওয়ার্ডের পখিরা এলাকার আছমত আলী খান সেতুর টোল প্লাজার পূর্ব পাশে সড়কে অভিযান পরিচালনা করে র‌্যাব। অভিযানকালে একটি পিকআপ এবং ২১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার চর দক্ষিণ থানার উলুন গ্রামের মো. খোকন মিয়ার ছেলে মো. নুরুল ইসলাম (২০) ও একই জেলার রাজাপাড়া গ্রামের আকবর হোসেনের ছেলে মো. হাসান মাহমুদকে (১৯) গ্রেফতার করা হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ