ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • পিবিআই পরিদর্শকের বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

    পিবিআই পরিদর্শকের বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খুলনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক মঞ্জুর আহসান মাসুদের বিরুদ্ধে এক কলেজছাত্রী (২০) কে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই ছাত্রী ফেসবুকের ছবিসংক্রান্ত সমস্যা সমাধানের জন্য মাসুদের কাছে সাহায্যের জন্য গিয়েছিলেন। পুলিশ ভুক্তভোগীকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। খুলনা সদর থানার ওসি হাসান আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।

    রবিবার দুপুরে খুলনা মহানগরীর ৯ নম্বর ছোটমির্জাপুর রোডস্থ কাগজী হাউজ নামক বাড়ির নিচতলার একটি পত্রিকা অফিসে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ধর্ষণের প্রাথমিক সত্যতা পেয়েছে। ওই কলেজছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

    তবে ঘটনার মূল অভিযুক্ত মঞ্জুরুল আহসান মাসুদকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।

    জানা যায়, ভুক্তভোগী ওই কলেজছাত্রীর বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলায়। তিনি ২০২১ সালে সরকারি বিএল কলেজ থেকে এইচএসসি পাস করেন। তিনি মোবাইল ফোন অথবা ফেসবুকের ছবিসংক্রান্ত কোনো একটি সমস্যা নিয়ে ৫ দিন আগে পিবিআই পরিদর্শক মাসুদের কাছে যান। এ সুবাদে তাঁকে সহযোগিতা করার কথা বলে মাসুদ ৯ নম্বর ছোটমির্জাপুর রোডের কাগজী হাউজে পত্রিকা অফিসের কক্ষে নিয়ে যান। সেখানে দীর্ঘক্ষণ অবস্থান করে সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন ওই কলেজছাত্রী। ঘটনার পর মেয়েটি রবিবার দুপুরে খুলনা সদর থানায় অভিযোগ করেন। এরপর তাঁকে নিয়ে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে যান। অফিসটি তালাবদ্ধ থাকায় পুলিশ তালা ভেঙে প্রবেশ করেন।

    খুলনা সদর থানার ওসি হাসান আল মামুন বলেন, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ কারণে কলেজছাত্রীকে মেডিক্যাল পরীক্ষার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি ও অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত।

    ওসি আরো জানান, ঘটনাস্থল ৯ নম্বর ছোটমির্জাপুর রোডস্থ কাগজী হাউজের ওই বাড়িতে 'ইনকিলাব' নামে একটি পত্রিকার অফিস রয়েছে। তবে, এ ঘটনার পত্রিকার কেউ সম্পৃক্ত আছে কি-না সেটি তদন্ত করে দেখা হচ্ছে।

    অবশ্য দৈনিক ইনকিলাবের খুলনা ব্যুরো প্রধান ডি এম রেজা সোহাগ জানান, একবছর আগে দৈনিক ইনকিলাবে যে দুজন কর্মরত ছিলেন তাঁদের কর্তৃপক্ষ অব্যাহতি দেয়। অফিসটি ছেড়ে দেওয়া হয়। বর্তমানে ওখানে ইনকিলাবের অফিস নেই।

    ইনকিলাবের অপর প্রতিনিধি আবু হেনা মুক্তি জানান, বটিয়াঘাটার মাছ ব্যবসায়ী হাসান তারেক জাকির ও বাচ্চু আলী বেগ নামে দুজনের সঙ্গে তাঁরা যৌথভাবে অফিস ভাড়া নেন। একপাশে ইনকিলাবের অফিস আর অন্যপাশে তাঁরা বসতেন। তিনি খুলনার বাইরে থাকায় হাসান তারেক জাকির পিবিআই পরিদর্শক মাসুদসহ ওই মেয়েটিকে নিয়ে অফিসে যান বলে তিনি শুনেছেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ