ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট গৌরনদীতে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ভেঙে পড়ার ঘটনায় তদন্তে দুই টিম সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ উজিরপুরে যুবদলের সম্পাদকসহ ৩ জনকে কুপিয়ে জখম বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা মেধাবৃত্তি প্রদান জুলাই আন্দোলনে নিহত মামুনের পরিবারের মানবতার জীবনযাপন লন্ডনে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম ৯৮ মামলায় ৯৯ দিন রিমান্ডে ছিলাম, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ চাই বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
  • নরসিংদীতে বিট পুলিশিয়ে চ্যালেঞ্জসমূহ শীর্ষক কর্মশালা 

    নরসিংদীতে বিট পুলিশিয়ে চ্যালেঞ্জসমূহ শীর্ষক কর্মশালা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি" এই স্লোগানে নরসিংদীতে বিট পুলিশিং ও সমসাময়িক চ্যালেঞ্জসমূহ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। শনিবার (১৪ মে) জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনস্ ড্রিল সেডে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । 

    কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার শুভ উদ্বোধন করেন, জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, পিপিএম। পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে কাজ করে যাচ্ছে বিট পুলিশ। বিট পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করার জন্য নির্দেশ প্রদান করেন নরসিংদী পুলিশ সুপার । 

    এসময় তিনি আরো বলেন, সফলভাবে বিট পুলিশিং করলে সমাজে অনেক অপরাধ কমে আসবে। জনগণের সাথে নিবিড় যোগাযোগ ও সম্পর্ক বাড়াতে হবে। অপরা‌ধ  কমা‌তে প্রো অ্যাক‌টিভ পু‌লি‌শিং এর পাশাপা‌শি প্রি‌ভেন্টিভ পু‌লি‌শিং এর চর্চা বাড়াতে হ‌বে।

    এছাড়াও পুলিশ সুপার বিটের ১০টি রেজিস্টার সম্পর্কে আলোকপাত করেন এবং তথ্যাদি সংগ্রহ পূর্বক বিট রেজিস্টারে লিপিবদ্ধ করার জন্য বলেন।  জেলায় বিট পুলিশিং এর মাধ্যমে মাদক, সন্ত্রাস-জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ, সাইবার ক্রাইম মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে নরসিংদী জেলা পুলিশ। 

    মানুষের সেবা ও কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বতোভাবে জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। কর্মশালায় নরসিংদী জেলার বিট অফিসার ও সহকারী বিট অফিসারগণ অংশগ্রহণ করেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ