ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • ভাসানচর থেকে পালিয়ে আসা ২ রোহিঙ্গা যুবক সুবর্ণচরে আটক  

    ভাসানচর থেকে পালিয়ে আসা ২ রোহিঙ্গা যুবক সুবর্ণচরে আটক  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা দুই রোহিঙ্গা যুবকসহ এক কিশোরকে আটক করেছে স্থানীয় বাসিন্দারা ।

    আটককৃত রোহিঙ্গারা হলো, ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রের ৭২ নং ক্লাস্টারের  ছৈয়দুল আমিনের ছেলে খায়রুল আমিন (২১) ৬৮ নং ক্লাস্টারের আবদুল খালেকের ছেলে সাইফুল ইসলাম (১৮) এবং ২৭ নং ক্লাস্টারের মো. রফিকের ছেলে আবদুল্লাহ (১২)।

    বৃহস্পতিবার (১২ মে)দুপুরের দিকে আটককৃত তিন রোহিঙ্গাকে পুনরায় ভাসানচর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।  এর আগে গতকাল বুধবার সন্ধ্যার দিকে সুবর্ণচর উপজেলায় মোহম্মদপুর এলাকায় থেকে স্থানীয় লোকজন তাদের আটক করে চরজব্বর থানা পুলিশে হাতে সোপর্দ করে।  

    বিষয়টি নিশ্চিত করেন চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক। তিনি আরো জানান, স্থানীয়রা তিন রোহিঙ্গা নাগরিককে আটক করে পুলিশে খবর দেয়। বুধবার সন্ধ্যায় তাদেরকে আটক করে থানায় এনে রাখা হয়।  বৃহস্পতিবার দুপুরে পুনরায় তাদেরকে ভাসানচর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ