ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • নোয়াখালীতে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

    নোয়াখালীতে আন্তর্জাতিক নার্স দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীতে নানান কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মে) সকালে এ উপলক্ষে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ), নোয়াখালী শাখার সভাপতি আবদুল্লা ফারুকের নেতৃত্বে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে সামনে থেকে এক বণ্যাঢ্য র‌্যালি হাসপাতাল সড়ক ও মাইজদীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


    পরে  জেলা সিভিল সার্জন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, আবদুল মালেক উকিল মেডিকেল কলেজে অধ্যক্ষ ডাঃ মো.আব্দুছ ছালাম, ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ হেলাল উদ্দিন, সিভিল সার্জন ডাঃ মাসুম ইফতেখার, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উপ পরিচালক ডাঃ হাসিনা জাহান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের আহবায়ক আবু নাছের,  ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আরএমও সৈয়দ মহি উদ্দিন আবদুল আজিম, সেবা তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) শারমিন সুলতানা, সাধারন সম্পাদক নার্গিস আক্তার প্রমূখ।


    ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ হেলাল উদ্দিন বলেন, বর্তমানে হাসপাতালে সেবার মান আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। আরও অতিরিক্ত ৫০ জন নার্স নিয়োগ দিলে আরও সেবার মান বৃদ্ধি পাবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ