ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • রাশেদ খান মেননের জন্মদিন মঙ্গলবার

    রাশেদ খান মেননের জন্মদিন মঙ্গলবার
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ষাটের দশকের তুখোর ছাত্রনেতা, সাবেক ডাকসু ভিপি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এমপির ৭৮তম জন্মবার্ষিকী মঙ্গলবার। ১৯৪৩ সালের এই দিনে তিনি পিতা মরহুম বিচারপতি আবদুল জব্বার খানের কর্মস্থল ফরিদপুরে জন্মগ্রহণ করেন। তাঁর পিতৃভূমি বরিশাল জেলার বাবুগঞ্জ থানার বাহেরচর ক্ষুদ্রকাঠি গ্রামে।

    বাষট্টির সামরিক শাসনবিরোধী আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের এরশাদ সামরিক শাসনবিরোধী আন্দোলন এবং ২০০১-২০০৬ ১৪ দলের নেতৃত্বে বিএনপি-জামায়াত জোট সরকারবিরোধী আন্দোলনসহ দেশের সকল গণতান্ত্রিক ও স্বৈরাচারবিরোধী রাশেদ খান মেনন উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। করোনার প্রাদুর্ভাবের কারণে রাশেদ খান মেননের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ কোন কর্মসূচী নেই।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ