ঢাকা রবিবার, ০৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৬

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৬
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৩৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) বিভাগ। নিয়মিত এ অভিযানে রোববার সকাল ছয়টা থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এক বিজ্ঞপ্তির মাধ্যমে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপি সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় মাদকবিরোধী এ অভিযানে ১১ হাজার ৪৩৭ পিস ইয়াবা, ১ কেজি ৭০ গ্রাম গাঁজা, ৬০ গ্রাম ২০০ পুরিয়া হেরোইন, ৫ বোতল ফেনসিডিল ও ২০টি ইনজেকশন জব্দ করা হয়েছে।

এছাড়া আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৫টি মামলা হয়েছে।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ