ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • ছেলেদের সঙ্গে টিকটক করতে বাধা, কিশোরীর আত্মহত্যা

    ছেলেদের সঙ্গে টিকটক করতে বাধা, কিশোরীর আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নড়াইলে টিকটক করতে বাধা দেয়ায় মায়ের ওপর অভিমান করে সুমি আক্তার (১৯) নামে এক কিশোরী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। সুমি নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার কলাবাড়ীয়া ইউনিয়নের মুলখানা গ্রামের নিজাম মল্লিকের মেয়ে। শনিবার (৭ মে) রাতে ইউনিয়নের মুলখানা গ্রামে এ ঘটনা ঘটে।

    পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার (৭ মে) সকালে ছেলেদের সঙ্গে টিকটক ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় দেয়া নিয়ে মা আমেনা বেগমের সঙ্গে কথা কাটাকাটি হয় মেয়ে সুমির। পরে মা আমেনা ঘুমিয়ে পড়লে ঘরে থাকা কীটনাশক নিয়ে পাশের বাড়ি রাশিদা বেগমের টিনের ঘরে গিয়ে কীটনাশক পান করেন ওই কিশোরী।

    স্থানীয়রা ঘটনা জানতে পেরে তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল হাসপাতালে নেয়ার পথে সুমির মৃত্যু হয়।

    নড়াগাতি থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহা বলেন, এ ঘটনায় অপমৃত্যুর অভিযোগে মামলা করেছেন কিশোরীর মা। লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ