ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • বাল্কহেডের ধাক্কায় ভেঙে পড়েছে বাগেরহাট জেটি

    বাল্কহেডের ধাক্কায় ভেঙে পড়েছে বাগেরহাট জেটি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাগেরহাটের মোংলায় শ্রমিকদের মালামাল ওঠানামার জন্য নব-নির্মিত ঘাটটির অধিকাংশই বাল্কহেডের ধাক্কায় ভেঙে নদীতে তলিয়ে গেছে।

    সরেজমিনে গিয়ে দেখা যায়, মোংলা পৌর শহরের মাদ্রাসা রোডস্থ 'বাগেরহাট জেটি' নামের শ্রমিকদের মালামাল ওঠানামার জন্য একটি ঘাট নির্মাণ করে মোংলা পোর্ট পৌরসভা। এ ঘাটে বিভিন্ন জায়গা থেকে আসা মালামাল ওঠানামা করেন শ্রমিকরা। কিন্তু হঠাৎ করেই ঘাটটির সামনের অংশের বেশিরভাগই বাল্কহেডের ধাক্কায় ভেঙে নদীতে পড়ে যায়।

    এ বিষয়ে স্থানিয় সংবাদকর্মীরা সংবাদ সংগ্রহ করতে গেলে গোটা পাড়া বিল্ডার্স এর প্রোঃ মোঃ মোশারেফ সংবাদ প্রকাশ না করার জন্য সংবাদকর্মীদের উৎকোচ দেওয়ার কথা বলেন। সংবাদকর্মীরা তাতে রাজি না হলে পরে গোটা পাড়া বিল্ডার্স" এর প্রোঃ মোঃ মোশারেফ বিভিন্ন মাধ্যমে সংবাদকর্মীদের মোবাইলের মাধ্যমে ফোন দেওয়ান।

    মোঃ মোশারেফ'র বিরুদ্ধে অভিযোগ স্থানীয় শ্রমিকদের। এর আগেও ওই ঘাটের মাথার বেশির ভাগই ভেংগে গেছে ও বেশ কয়কটি পাইল বালু বোঝাই বাল্কহেডের ধাক্কায় হেলে পড়ে। কিন্তু কোন সুরহা হয়নি।

    শ্রমিকরা বলছে, অনেক কষ্টের পর এই ঘাটটি নির্মিত হয়েছে। এখন প্রায়ই বালুর বাল্কহেড , ইটের বাল্কহেড এনে এই জেটিটি ভেংগে ফেলা হচ্ছে। আমাদের শ্রমিকদের জীবন নিয়েই টানাটানি। কোন সময় যেন ভেংগে নিচে পড়ি।

    এ বিষয়ে মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান বলেন, এই জেটিতে বাল্কহেড রাখার কোন অনুমতি নাই। বাল্কহেড আটকিয়ে রাখতে বলছি, তারা জেটিটি মেরামত করে দেওয়ার কথা বলছে। আমাদের ইঞ্জিনিয়ারের সিষ্টেম অনুযায়ী যদি সেভাবে করে দিতে পারে তবে বাল্কহেড ছেড়ে দেওয়া হবে, তা না হলে বাল্কহেড জেটিতে বাঁধা থাকবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ