ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • ওয়ার্ডের নেতারাই মানুষের সুখ দুঃখের খোঁজ রাখে

    ওয়ার্ডের নেতারাই মানুষের সুখ দুঃখের খোঁজ রাখে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, তৃনমূলের সৎ, মেধাবী,ত্যাগী ও পরোপকারীদের নেতৃত্বে আনার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দল গঠন করতে হবে। ওয়ার্ডের নেতারাই সব সময় কাছাকাছি থাকে, বাড়ী বাড়ী যায়, মানুষের সুখ দুঃখের খোঁজ রাখে। এইজন্যই তৃনমূলের নেতৃত্ব শক্তিশালী করে উন্নয়ের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।

    শুক্রবার (৬ মে) বিকালে তজুমদ্দিন  উপজেলার  চাঁদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন এসব কথা বলেন।

    চাদঁপুর ৫নং ওয়ার্ড আ'লীগ সভাপতি মহিউদ্দিন তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ'লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ইউপি চেয়ারম্যন মোঃ আবু তাহের, শহিদুল্যাহ কিরণ, মেহেদি হাসান মিশু, মোঃ রাসেল, চাদঁপুর দক্ষিণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।

    পরে চাদঁপুর ইউনিয়ন দক্ষিণ সভাপতি জাহাঙ্গীর আলম পাটওয়ারীর সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশনে মহিউদ্দিন তালুকদারকে সভাপতি, বিভাষ বর্ণিককে সাধারণ সম্পাদক ঘোষনা করে ওয়ার্ড কমিটি ঘোষনা করা হয়।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ