ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ বায়ুদূষণে বছরে ৮৮ হাজারের বেশি মানুষ মারা যান : জাবির গবেষণা
  • নোয়াখালীতে পানিতে পড়ে তিন শিশুর মৃত্যু

    নোয়াখালীতে পানিতে পড়ে তিন শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর সেনবাগ উপজেলায় পৃথক পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে জমজ দুই সহদর ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।

    নিহতরা হলেন, সেনবাগ পৌরসভার বিন্নাগুনি গ্রামের অলি কোম্পানীর  বাড়ির মোস্তফার ছেলে আলিফ (৩) ও মাহির (৩) এবং উপজেলা কেশারপাড় ইউনিয়নের বায়তুল্লাহ বীরকোট গ্রামের ইউসুফের মেয়ে মাহী (১)।
     
    স্থানীয়রা জানায়, শুক্রবার (৬মে ) দুপুরে সেনবাগ পৌরসভার বিন্নাগুনি গ্রামের অলি কোম্পানীর বাড়ির অলি কোম্পানীর ছেলে মোস্তফার দুই যমজ ছেলে মেয়ে পুকুর পাড়ে খেলা করতে গিয়ে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। দীর্ঘক্ষণেও শিশুরা ঘরে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোজাখুজি শুরু করে। একপর্যায়ে তাদের লাশ পুকুরের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেএ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

    এর আগে গতকাল বৃহস্পতিবার ৫মে বিকেল ৫টারদিকে বীরকোট (বায়তুল্লাহ) গ্রামের ইউসুফের এক বছরের মেয়ে মাহী খেলা করতে গিয়ে একই বাড়ির মতিন মিয়ার রান্না ঘরের পানির বালতিতে উপড় হয়ে পড়ে থাকতে দেখে অচেতন অবস্থায় তাকে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

    সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চত করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ