ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ বায়ুদূষণে বছরে ৮৮ হাজারের বেশি মানুষ মারা যান : জাবির গবেষণা
  • ডুমুরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

    ডুমুরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
    ছবি: প্রতীকি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন
    খুলনার ডুমুরিয়ায় বৃহস্পতিবার বিকালে পৃথক ২টি সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২’জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই সাথে গুরুতর আহত হয়েছেন ৪ জন। নিহতদের মরদেহ ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
     
    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ডুমুরিয়া মহিলা কলেজ মোড়ে প্রাইভেট কার ও ইঞ্জিন চালিত ভ্যানের সংঘর্ষে ৬ মাস বয়সী শিশু ইব্রাহীম হোসেন রাব্বি মারা গেছে। ডুমুরিয়া বাসষ্ট্রান্ড থেকে রাব্বি কে সাথে নিয়ে বাবা শরিফুল ইসলাম ও মা রাবেয়া বেগম একটি ইঞ্জিন চালিত ভ্যান যোগে বাড়ি ফিরছিলেন।
     
    পথিমধ্যে ডুমুরিয়া কলেজ মোড়ে পৌঁছালে সাতক্ষীরাগামী প্রাইভেট কার (যার নং-খুলনা মেট্রো ঘ ১১-০১৬০) ওই ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই শিশুর মৃত্যু ঘটে এবং গুরুতর অবস্থায় তার মা রাবেয়া কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল আর বাবা শরিফুল ইসলামকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে প্রাইভেট কারে থাকা আহত যাত্রীদের নাম ঠিকানা জানা যায়নি।
     
    অপরদিকে, এ ঘটনার ১০মিনিট পরেই উপজেলার বরাতিয়া নামক স্থানে বাসের ধাক্কায় রণি বিশ্বাস (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। সে নড়াইল জেলার আকোশপাড়া এলাকার নিমাই বিশ্বাসের ছেলে।
     
    জানা গেছে, রনি বিশ্বাস ঈদের ছুটিতে উপজেলা শোভনাস্থ শ্বশুর বাড়ি ও বরাতিয়াস্থ মাসিমা ও বোনের বাড়িতে বেড়াতে এসেছিল। বিকেলে সে বরাতিয়ার মাসিমার বাড়ি থেকে বাজারে যাওয়ার কথা বলে বের হয়। এরপর বরাতিয়ার মোড়ে খুলনাগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় তার মৃত্যু হয়।
     
    এ বিষয়ে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ সেখ কণি মিয়া জানান, অল্প সময়ের মধ্যে খুলনা-সাতক্ষীরা সড়কের দুইটি স্থানে দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজন নিহত হয়েছে। মরদেহ দুটি ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। সুরোতহাল রির্পোটসহ স্বজনদের নিকট মরদেহ প্রেরণের আইনী কার্যক্রম চলছে।
     
    রাশিদুজ্জামান সরদার/ডুমুরিয়া

    কে আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ