ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ বায়ুদূষণে বছরে ৮৮ হাজারের বেশি মানুষ মারা যান : জাবির গবেষণা
  • দুদকের মামলায় স্ত্রীসহ সাবেক ওসি কারাগারে

    দুদকের মামলায় স্ত্রীসহ সাবেক ওসি কারাগারে
    খুলনার বটিয়াঘাটা থানার সাবেক ওসি শেখ আবু বকর সিদ্দিক ও তাঁর স্ত্রী সুলতানা রাজিয়া পারুল। ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খুলনায় জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু বকর সিদ্দিক ও তাঁর স্ত্রী সুলতানা রাজিয়া পারুলকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আবু বকর এক সময় খুলনার বটিয়াঘাটা থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেন।

    আবু বকর ও তাঁর স্ত্রী আজ বৃহস্পতিবার দুপুরে মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মনিরুজ্জামানের (যুগ্ম মহানগর-২) আদালতে হাজির হয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় জামিন আবেদন করেন। বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    মামলার নথির বরাত দিয়ে দুদকের আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মজিবর রহমান জানান, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৪ সালের দুদক আইনের ২৬ (২), ২৭ (১) ধারায় ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ২০১২ এর ৪ (১) ও ৪ (২) ধারায় সাবেক ওসি শেখ আবু বকর সিদ্দিক ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকে দুইটি মামলা হয়। এর মধ্যে আয় বহির্ভূত ৩৩ লাখ ৮৯৫ টাকার সম্পদ অর্জনের অভিযোগে সাবেক ওসি শেখ আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে একটি এবং ওই সম্পদ স্ত্রী সুলতানা রাজিয়া পারুলকে হস্তান্তরের অভিযোগে উভয়ের (স্বামী-স্ত্রী) বিরুদ্ধে আরেকটি মামলা হয়। ২০২১ সালের ৯ নভেম্বর দুদকের উপসহকারী পরিচালক মো. আল-আমিন বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন।

    আবু বকর ওই মামলায় উচ্চ আদালতের জামিনে ছিলেন। তাঁর জামিনের মেয়াদ শেষ হয়েছে। আবু বকর এক সময় খুলনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট ইন্সপেক্টর ছিলেন। তাঁর গ্রামের বাড়ি বাগেরহাটের চুলকাঠি এলাকায়।

    আইনজীবী জানান, মামলায় প্রাথমিকভাবে প্রায় ৩৪ লাখ টাকার দুর্নীতি ধরা পড়লেও তদন্তে সাবেক ওসি শেখ আবু বকর সিদ্দিকের আরো প্রায় ৫১ কোটি টাকার অবৈধ স্থাবর-অস্থাবর সম্পত্তি পাওয়া গেছে। যা মামলার অভিযোগপত্রে সম্পৃক্ত হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ