ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • ২৪ ঘণ্টায় শনাক্ত ‍ও মৃতের সংখ্যা বেড়েছে

    ২৪ ঘণ্টায় শনাক্ত ‍ও মৃতের সংখ্যা বেড়েছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে, গতকাল ছিল ২৫ জনের। আর এ সময়ের মধ্যে নতুন করে ৬৯৮ জনের শরীরে ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৭ লাখ ৮০ হাজার ৮৫৭ জন। মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ১৮১ জনে।

    আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ২৩ হাজার ৯৪ জন।

    ঈদের কারণে বেশ কয়েকটি ল্যাব বন্ধ ছিল। এ ছাড়াও নমুনা সংগ্রহ কম থাকায় গত কয়েকদিন পরীক্ষাও কম হয়েছে। দেশে গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৩৪৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৬ দশমিক ৭৫ শতাংশ। এই হার আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ