ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ঈদের সকালে আরেক দফা বাড়ল মাংসের দাম

    ঈদের সকালে আরেক দফা বাড়ল মাংসের দাম
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঈদের আগেই বাজারে গরুর মাংসের দাম বেড়েছিল। প্রতি কেজি ৬৫০ থেকে যা ৭০০ টাকায় উঠেছিল। কিন্তু ঈদের দিন সকালে সেই দাম আরেক দফা বেড়ে কেজি ৭৫০ টাকায় বিক্রি হয়েছে। প্রশাসনের বাজার তদারকির অভাবেই ঈদের সকালে মাংসের মূল্য বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ ক্রেতাদের।

    আজ মঙ্গলবার (৩ মে) সকালে বরিশাল নগরীর বিভিন্ন বাজারঘুরে দেখা যায়, দোকানে ৭৫০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করা হচ্ছে। সকালেও প্রতিটি মাংসের দোকানেই ভিড় দেখা যায়।

    নগরীর চাঁদমারী চৌ-রাস্তায় দোকানে আসা ক্রেতা মো. ছালমা বলেন, ঈদের দিন মাংসের চাহিদা অনেকগুণ বাড়ে। এই সুযোগে ব্যবসায়ীরা মাংসের দাম বাড়িয়ে দিয়েছে। এমনি ঈদের দিনও আরও বেড়েছে। এক কেজি ৭৫০ টাকায় কিনেছি। অথচ গতকালও অনেকে ৭০০ টাকা কেজিতে গরুর মাংস কিনেছেন।

    নগরীর চৌমাথা বাজারে আসা ক্রেতা শহীদুল বলেন, ‘ঈদকে পুঁজি করে এক শ্রেণির ব্যবসায়ীরা ঈদের আগে এবং ঈদের দিন সকালে দুই দফা গরুর মাংসের দাম বাড়িয়েছে। এ নিয়ে দোকানির সাথে ঝগড়াও হয়েছে। কিন্তু কোন উপায় হয়নি। বাড়তি দামেই মাংস কিনতে বাধ্য হয়েছি।

    অপরদিকে, নগরীর পোর্ট রোডের মাংস বিক্রেতা সুমন বলেন, ‘বাজারে গরুর মাংস শেষ হয়ে গেছে। তাছাড়া বাড়তি দামে গরু কিনতে হয়েছে। তাই বাড়তি দামেই কিনতে হচ্ছে। তবে কোন কোন ব্যবসায়ী ৭৫০ টাকায় গরুর মাংস বিক্রির অভিযোগ অস্বীকার করেছেন।


    কে আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ